1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে ভোটগ্রহণ শুরু

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

স্টাফ রিপোর্টার::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল চার টা পর্যন্ত।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজরা ভোটার ৪ জন। মোট ভোট কেন্দ্র ১৪৫ টি।
এরমধ্যে জগন্নাথপুর উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৭০ জন। পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৩২২ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৪৬ জন ও হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৮৯টি এবং মোট ভোট কক্ষ ৪১৮ টি। জগন্নাথপুরের ৯৭ টি ভোট কেন্দ্রের মধ্যে আজ ভোরে ৬৭টি কেন্দ্রে ব্যালেট পেপার এসে পৌছেঁছে। এরআগের দিন গতকাল শনিবার

 যাতায়াত সুবিধা না থাকায় ২২ টি কেন্দ্রে ব্যালেট পেপার পাঠানো হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ২ জন পুলিশ ও ২ জন আনসারসহ মোট ১৪ জন আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।তিনি জানান,৬ স্তরের আইনশৃংঙ্খরা বাহিনী মাঠে কাজ করছে।#

প্রসঙ্গত, এ আসলে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের  প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পাটির লাঙল প্রতীকের তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পাটির কাঠাঁল প্রতীকে তালুকদার মকবুল হোসেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com