1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে মসজিদ নির্মাণ বিরোধের জেরে সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৪০

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

স্টাফ রিপোর্টার::’

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নির্মাণে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল।

 

এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

 

সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছেরের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার তমা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ২০ জন আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com