Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে ‍দিবসটি আনুষ্ঠানিকভাবে শুরু হয। পরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয় মেলা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

Exit mobile version