1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি)  সকালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ’র সভাপতিত্বে সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া, কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, প্রাণি সম্পাদক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্সাব সভাপতি তাজউদ্দিন আহমদ প্রমুখ। 
পরে  শিশু-কিশোরদের  অংশ গ্রহণে চিত্রাংকন 
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা এক মিনিটে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com