স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে মা সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিধান চন্দ্র গোপের পরিচালনায় এতে প্রধান অথিতির বক্তব্য দেন চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ সাব্বির আহমদ,কমিটির সদস্য মোঃ আব্দুল গফুর,চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সাবেক শিক্ষানোরাগী সদস্য রফিকুল ইসলাম তাজ প্রমুখ। পরে পরিচালনা ককমিটির সভাপতি মোঃ সাব্বির আহমদ ও
২০২২ সালের সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি অর্জনকারীর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রিজওয়ান আজাদ তাওফিক এবং ইকরাম হোসেন সজিব কে সংবর্ধনা প্রদান করা হয়। পরে তাদেরকে সম্মাননা দেয়া হয়েছে। তাছাড়া বিগত বার্ষিক পরিক্ষায় শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অর্জনকারীর ছাত্র ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার সামগ্রী বিতরন করা হয়।