1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে মিছিলে মিছিলে মুখরিত

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০১ Time View

স্টাফ রিপোর্টার::

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও  বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদসহ  স্বদেশ আগমনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথপুরের বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভামঞ্চস্থলে জমায়েত করছেন।

আজ দুপুর থেকে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ, সহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের আসছেন। এসময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে শহর। বিকেল দুইটার দিকে স্থানীয় পৌর পয়েন্টে গণসংবর্ধনা শুরু কথা। তবে আয়োজনরা জানিয়েছে অতিথিরা কিছুক্ষনের মধ্যে সভাস্থলে এসে পৌঁছিবেন। এরপর সভার কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ গত এক যুগ ধরে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হামলার কারণে দেশে আসতে পারেন নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ায় তিনি দেশে আসার সিদ্ধান্ত নেন। বুধবার ৭৭ নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। পবিত্র ওমরা পালন শেষে রবিবার  সকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। একই এসময়ে যুক্তরাজ্য থেকে আসা আরও ৩৮ নেতাকর্মী তাদের সঙ্গে যোগ দেন।

আজ সকাল ১১টায় ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানি বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

এরপর দুপুরে প্রায় পাঁচ শতাধিক গাড়ী বহন নিয়ে জগন্নাথপুরে আসছেন।

তাদের বরণ করতে গণসংবর্ধনাসহ নানা প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com