1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৪৭ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় ছালিক এম সোবহান কিন্ডারগার্টেন এর উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমের কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি ছালিক ওম সোবহানের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেইনের পরিচালনায়

এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রদান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।  অন্যদের মধ্যে বক্তব্য দেন ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দেব, কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজ  ইমদাদুর রহমান, ছালিক সোবহান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুনু রানী বনিক,  প্রতিষ্ঠানর সমাজকর্মী আশরাফ আহমদ প্রমুখ। পরে সংবর্ধিত বৃত্তিপ্রাপ্ত ৮ জন কে শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com