প্রেস বিজ্ঞপ্তি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৌর পয়েন্টস্থ মাহিমা পার্টি সেন্টারে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমদের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য প্রবাসী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ ও জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা দুলু মিয়ার সার্বিক সহযোগীতায়, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইনের সঞ্চালনায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতা তানজিরুল হক ইবনের সংবর্ধনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার ২৬ রমাদান (১৬ মার্চ) যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতা তানজিরুল হক ইবনের সংবর্ধনায় ইফতার ও দোয়া মাহফিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর ৮নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি আতিক মিয়া, স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্রদলে আহবায়ক ইমন আহমদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমদ হামজা, উপজেলা ছাত্রদলে সদস্য আকমল হোসেন, জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক সাকায়াত হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি আহবায়ক শাহীন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহাদ আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি মিটু মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মারজান আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম আহমদ পলক, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জাহাঙ্গির মিয়া, রাজু আহমদ, তুহা আহমদ , সাফোয়ান ইসলাম সাদি প্রমূখ।
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

