1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুরে রথযাত্রা উৎসব উদযাপন

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৮৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব গতকাল মঙ্গলবার জগন্নাথপুর পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর রথবাড়িতে শ্রীশ্রী জগন্নাথ বিগ্রহ ও শ্রীশ্রী বাসুদেব বিগ্রহ নিয়ে রথের টান দেওয়া হয়। সকাল থেকে জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দির জগন্নাথপুর জিউড় আখড়া থেকে শ্রীশ্রী বাসুদেব মন্দিরে যায় সেখান থেকে দুটি রথ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর রথ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সনাতন ধর্মাবলম্বীরা একে দুটি রথ নিয়ে সাত টান দেন।৷ এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,কমিউনিটি নেতা পিযুষ রায় কালা,আশীষ দে,মুকুল ভট্টাচার্য,কাউন্সিলর কৃষ্ণ চন্দ,নিবারন গোপ,পজেশ গোপ,উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,কমিউনিটি নেতা বিভাস দে, দ্বিপক কুমার দে,অরূপ সরকার, জীবন গোপ প্রমুখ রথযাত্রা উপলক্ষে রথবাড়িতে এক মেলা বসে এবং জগন্নাথ জিউর আখড়ায় মহা প্রসাদ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com