আজহারুল হক ভূঁইয়া শিশু:: মরমী সাধক কবি রাধারমণ দত্তের ১০১তম মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে রাধারমণ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাধক কবির স্মৃতি বিজড়িত কেশবপুরে এক আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রুমেন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাধারমণ অনুরাগী আলোচক আ ত ম সালেহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,কাউন্সিলর তাজিবুর রহমান,কাউন্সিলর দেলোয়ার হোসাঈন প্রমুখ।

জগন্নাথপুরে রাধারমণ দত্তের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

