1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামীকাল শনিবার সকাল থেকে একটানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
সিলেটের বরইকান্দি হতে জগন্নাথপুর ৩৩/১১ কেভি সাবস্টেশনে আগমনী ৩৩ কেভি লাইনের আশপাশের গাছের শাখা- প্রশাখা কর্তনের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
জরুরী রক্ষনাবেক্ষন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ৪টায় কার্যসম্পাদন শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com