Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাত জগন্নাথপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাত শেষে আল্লাহ বাব্বুল আলামিনের দরবারে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিটি মসজিদ ও ঈদগাহ মাঠে মুসল্লীদের ঢল নামে। ফজরের নামের পর বৃস্টি হলেও ঈদের নামাজের সময় বৃষ্টি হয়নি। ফলে স্বস্তিতে মুসল্লীরা নামাজ আদায় করলেও কোরবানির সময় বৃষ্টি হওয়াতে দুর্ভোগে পড়তে হয় কোরবানির কাজে সম্পৃক্ত লোকজনকে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি জগন্নাথপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

Exit mobile version