1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে  দি জগন্নাথপুর ইসলামীক সোসাইটি ইউকে ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের উদ্যোগে শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার আয়োজনে মেধাবৃত্তি-২৫ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর ইসলামী সোসাইটি সিলেটের চেয়ারম্যান ও শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার মোঃ আবু তাহিদের সভাপতিত্বে ও শাহ জালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফেরদৌস আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য দেন,দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ছাত্রকল্যাণ সম্পাদক আবুল হোসেন, ইমাম বুখারী ইন্সটিটিউট লন্ডনের প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম কামালী,জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক জামাল উদ্দিন বেলাল, শিক্ষিকা লিনা খানম, শিক্ষক রিপন ঘোপ প্রমুখ।
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখে, সাফা আহমেদ তানিসা ও তাসফিয়া আঞ্জুম রাইসা।
পরে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি বিতরণ করা হয়।
প্রসঙ্গত,  গত বছরের ১২ ডিসেম্বর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬৬জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৩০ জন পাশ করে। গত ১১ ফেব্রুয়ারি  ফলাফল প্রকাশ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com