1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে শ্রমিকলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও গ্রামের মৃত ফরিদ খাঁনের ছেলে ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সামছুল নূর খাঁন (৩৮) ও একই ইউনিয়নের খাশিলা গ্রামের আবু সাঈদের ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য ফজলুল আজিম চৌধুরী অন্তর (১৭)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন,  শুক্রবার দুপুরে খাশিলা গ্রাম থেকে অন্তরকে এবং শনিবার সকালে এরালিয়া বাজার এলাকা থেকে সামছুল নুরকে গ্রেপ্তার করা হয়। আসামীদের গ্রেপ্তার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা সন্ত্রাসী বিরোধী আইনে জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী।

উল্লেখ্য, গত ২৩ জুন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ২৮ জুন ১২ নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসী বিরোধী আইনে জগন্নাথপুর থানা মামলা দায়ের করা হয়।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com