1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।

আজ  বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত সুজাত মিয়ার (৭০) মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে

বলেন, গ্রামের মসজিদ নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জেরে সসজিদের কমিটি গঠন নিয়ে ফেসবুকে একটি পোষ্ট কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মারামারির ঘটনায় ৫৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংর্ঘষ চলাকালে ঘটনাস্থলে সুজাত মিয়া নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের ৪০ জন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com