1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের গলিত লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এরআগে শুক্রবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের নলুয়ার হাওর থেকে ভাসমান অবস্থায় গলিত এ লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমক বলেন, ওই যুবকের বয়স আনুমানিক ২৬ থেকে ২৮ হবে। লাশটি পচে যাওয়ায় আঙ্গুলের চাপ সংগ্রহ করা সম্ভব হয়নি। গতকাল শনিবার সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com