1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুর আট মাসের অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২২৯ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পুলিশ নাদামপুর গ্রামে স্বামী সহিবুর রহমানের ঘর থেকে গলায় ওড়না পেচানো সেফনা বেগম(২১) নামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্বজনরা জানান,নাদামপুর গ্রামের অটোরিকশা চালক সহিবুর রহমান সোমবার সকালে ঘুম থেকে উঠে খাওয়া ধাওয়া শেষে স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে ঘর থেকে বের হয়ে পড়েন।দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন
বসতঘরের পশ্চিমের বারান্দার পাশের কক্ষে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে জগন্নাথপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান,ওই নারী আট মাসের অন্তঃসত্ত্বা। তাদের চার বছরের একটি মেয়ে আছে। আর্থিক অভাব অনটন নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com