স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াং স্টারের সাধারণ সম্পাদক রুহুল আমিনকে ডেনমার্ক গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে জগন্নাথপুর ইয়াং স্টারের আয়োজনে মাহিমা পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক তালুকদারের সার্বিক তত্বাবধানে ও জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি মামুনুর রশীদ মামুনের দিকনির্দেশনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াং স্টারের সহ-সভাপতি সাংবাদিক জুয়েল আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহুল আমিন।
অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান, সৌদিআরব প্রবাসী আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী, তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানভীর।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।