Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরসভা ফুটবল টিম-কে ফেয়ার ফেইসের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর কর্তৃক আয়োজিত জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার ১ম আন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের জগন্নাথপুর পৌরসভা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গতকাল শুক্রবার ( ১ আগষ্ট) মাহিমা পার্টি সেন্টারে
সংগঠনের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আলী আকবরের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন দাতা সদস্য মকবুল হোসেন ভূঁইয়া, পৌরসভা ফুটবল কোচ নজির মিয়া, ফেয়ার ফেইসের স্থায়ী কমিটির চেয়ারপার্সন এম শামীম আহমেদ মহাসচিব সাইদুল ইসলাম বাবলু

কোরআন তেলাওয়াত করেন সদস্য মাসুদুর রহমান
স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান।

বক্তব্য দেন জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের-সাধারণ সম্পাদক শামিনুর রহমান, খেলোয়াড়বৃন্দের পক্ষে মোহাম্মাদ আলী কার্যনির্বাহী পরিষদের মোস্তাক আহমদ,রুকন আহমদ,তাহের আল-হামিদ, প্রমুখ

পরিশেষে খেলোয়াড়দের ক্রেষ্ট ও মেডেল প্রদান করেন অতিথি ও সদস্যবৃন্দ

এসময় সংগঠনের কার্যনিবার্হী পরিষদের দায়িত্বশীল সহ উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, স্বেচ্ছাসেবী ব্যক্তিবর্গ।

Exit mobile version