1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুর বাজারে ১২ ঘন্টা বন্ধ থাকবে পণ্য লোড-আনলোড

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৫৯২ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা বিল্লাহ হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
সভায় যানজট নিরসনে আজ বৃহস্পতিবার থেকে উপজেলা সদরে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল প্রকার পণ্যবাহী গাড়িসহ বড় গাড়িগুলোতে মালামাল লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মাইকিং করে ব্যবসায়ীসহ চালকদের জানানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com