স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরে জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে কলেজের সামাজবিজ্ঞান প্রভাষক মাওলানা সালেহ আহমদ রুবেল এর -সভাপতিত্বে এবং ইংরেজি প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নিয়াজ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজউদ্দিন আহমদ, আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম। বক্তব্য দেন অত্র কলেজের পরিচালক জামাল উদ্দিন বেলাল, অধ্যক্ষ নজরুল ইসলাম, সমাজকর্মী শাহজাহান সিদ্দিকী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মরিয়ম আক্তার, নাইমা ইসলাম নীলা, ফারিহা আন্জুম নাবিলা ও শামীমা বেগম প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

