1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার ঘোষণা দিলেন ট্রাম্প ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব জগন্নাথপুরে ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান পদত্যাগ করলেন বিচারপতি রেজাউল হাসান সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১২ জনের মৃত্যু, দালালের প্রলোভনে কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে সন্তানদের অবৈধ পথে প্রবাসে পাঠান আমানত রক্ষা মুমিনের উৎকৃষ্ট গুণ জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদ সন্মেলন সভাপতি প্রদীপ সূত্রধর সেক্রেটারি দ্বিপক কুমার দেব সাগরপথে জগন্নাথপুরের ৫জনসহ ১৮ বাংলাদেশির মৃত্যু/ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি

জগন্নাথপুর মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার ( ২৫ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কে দণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন
জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল বসর মিয়ার ছেলে মতিন মিয়া ( ৩০ ), আব্দুল কাদির মিয়ার ছেলে আব্দুল হামিদ (২৪), আব্দুল আলীর ছেলে বাদল মিয়া (৫০), মুজামেল মিয়া ছেলে সুনাই মিয়া (৪৫) ও 
ছাতক উপজেলা সিদরপুর গ্রামের ফয়জুর মিয়া ছেলে শানুর মিয়া (৫৫)। 
তাদের মধ্যে  মতিন মিয়া ও আব্দুল হামিদ কে চার দিন, বাদল মিয়া ও সুনাই মিয়া কে দুই দিন করে এবং শানুর মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 
জানা গেছে, সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
ইন্সপেক্টর সেন্টু দেবনাথের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা কলকলিয়া ইউনিয়ন ও জগন্নাথপুর পৌর এলাকা বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে  গাঁজা সেবন ও মদ্যপানের দায়ে ৫ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়ার ভ্রাম্যমান আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জগন্নাথপুর সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com