1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের শ্রীরামসি সড়ক থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩০৯ Time View

স্টাফ রিপোর্টার::-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি বাজার সড়কের পাশ থেকে দুটি বড় রেন্ট্রি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীরামসি গ্রামের পিয়ার আলী নামে এক ব্যক্তি গাছ দুটি কেটে নেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

অভিযোগ প্রসঙ্গে পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায় নি। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা শ্রীরামসির তহশীলদার কৃষ্ণ দাস জানান, শ্রীরামসি সড়ক থেকে দুটি গাছ কেটে নেওয়ার খবর পেয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি শ্রীরামসি গ্রামের পেয়ার আলী নামে এক ব্যক্তি গাছ দুটি কেটে নিয়েছেন। এবিষয়ে বিস্তারিত লিখিত প্রতিবেদন দেওয়া হবে।
এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ দুটি কেটে নেওয়ার খবর পাওয়ার পর তহশীলদার কে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com