Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছে।

আজ রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ছাত্রদলের সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) মুমিত ইসলাম ও সদস্য সচিব মোঃ তারেক মিয়ার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে জাকারিয়া আহমদকে সভাপতি ও শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও নাঈম হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও দুলাল মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক করে ৬৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি জাকারিয়া জানান, আমাকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ জেলা ছাত্রদল নেতাবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।

Exit mobile version