স্টাফ রিপোর্টার::
সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন, এই শ্নোগান কে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আজ রোববার সকাল ১১ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সভাপতি ছিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধু সুধন ধর, কৃষি কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, এসআই সাব্বির আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, প্রমূখ। এরআগে র্যালি অনুষ্ঠিত হয়।