Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জীবনের ঝুঁকি নিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে তৎপর কৃষি কর্মকর্তারা

মো. মোশারফ হোসাইান:
দেশে মোট খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল আবাদি জমিসহ বাড়ির আঙ্গিনার আবাদ যোগ্য অনাবাদী জমি ফেলে না রেখে সেখানে ফসল ফলানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে ও পরামর্শ প্রদানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তৎপরতার সহিত কৃষকদের পরামর্শ প্রদানসহ সার্বিক সেবাদানে কাজ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বস্তরের কৃষি কর্মকর্তারা।

কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কালে দেওয়া নির্দেশনা বাস্তবায় করতে তথা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষি কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন। যেকোন দিন যেকোন মূহুর্তে নিজের জীবনের চাকা থেমে যেতে পারে জেনেও তথা নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর ঝুঁকি মাথায় নিয়ে কৃষকদের ধারে ধারে ঘুরে আবাদি জমিসহ বাড়ির আঙ্গিনার আবাদ যোগ্য অনাবাদী জমিতে ফসল ফলানোর জন্য উৎসাহ প্রদান এবং চলতি বোরো মৌসুমের ধান কাটা, মাড়াই, সংরক্ষণ ও বোরো ধানের ব্যবস্থাপনা বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে পরামর্শ দিয়ে যাচ্ছেন তাঁরা। তাছাড়া খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা অনুযায়ী কৌশলগত পদপে সমূহ বাস্তবায়ন করতে তাঁরা কাজ করছেন।

নভেল করোনা ভাইরাস সংক্রমণ, প্রতিরোধ ও প্রাদুর্ভাব জনিত কারণে সরকার ঘোষিত দেশব্যাপী সাধারণ ছুটি কালীন সময়ে বিরাজমান দেশের অনেক এলাকা অবরুদ্ধ অবস্থায় আছে, এমতাবস্থায় যাতে খাদ্য উৎপাদন ব্যাহত না হয় তথা বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের কাছে উপস্থিত হচ্ছেন সর্বস্তরের কৃষি কর্মকর্তারা। বিশেষ করে সরকার ঘোষিত আউশের প্রণোদনা প্রাপ্য কৃষকদের মাঝে বিতরণসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন মাঠ পর্যায়ের কৃষি অফিসার খ্যাত উপসহকারী কৃষি কর্মকর্তারা। সারা দেশের সকল কৃষকদের মাঝে তাদের নিরলস সেবা দেওয়া দেখে বুঝার কোন উপায় নেই যে, দেশে নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমিত হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএওও), উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও), উপজেলা-জেলা কৃষি অফিসার, অতিরিক্ত উপজেলা-জেলা কৃষি অফিসার, উপপরিচালক, আঞ্চলিক কৃষি অফিসারদরে মাঠ পর্যায়ে কর্মচঞ্চলতা দেখে যেকেউ ভাবতেই পারেন সোনার বাংলাদেশ থেকে হয়তোবা করোনা ভাইরাস বিদায় নিয়েছেন; কিন্তু বাস্তবতা হলো- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশ বাস্তবায় করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষি কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে ঘুরে কৃষকদের নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বসতবাড়ির আঙ্গিনার আশেপাশে সম্ভাব্য স্থানে বিভিন্ন ফল ও ফসল চাষে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএওও), উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও), উপজেলা-জেলা কৃষি অফিসার, অতিরিক্ত উপজেলা-জেলা কৃষি অফিসার, উপপরিচালক, আঞ্চলিক কৃষি অফিসারগন নিরলস কাজ করে যাচ্ছেন। তাছাড়া দেশের চলমান ক্রান্তি কালে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম তদারকি কর্মকর্তা হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করা, কৃষি প্রণোদনা বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করা, সার ও বালাইনাশক দোকান তদারকি করা, মাঠ পর্যায়ে কৃষকদের ফসল সুরার পরামর্শ প্রদান এবং নানাবিধ কাজ করতে গিয়ে তাঁরা আজ জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে ঘুরে ফিরছেন। কিন্তু কৃষি কর্মকর্তাদের পোশাক পরিচ্ছদ ও চলাচল দেখে মনে হয়না যে, কৃষি কর্মকর্তা-কর্মচারীদের নিজের ও তাদের পরিবারের সদস্যদের সুরায় সুস্পষ্ট কোন পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান ক্রান্তিকালে কৃষি অর্থনীতির চাকা সচল রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন সকল স্তরের কৃষি কর্মকর্তা-কর্মচারীদের নিজের ও তাদের পরিবারের সদস্যদের সুরায় নজর দেওয়া জরুরি বলে কৃষিবান্ধব সুশীলজনরা মনে করছেন। এ দিক বিবেচনা করে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যক্তিগত সুরা সামগ্রী ও সুরা বীমা’র ব্যবস্থা করা এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ক্রান্তিকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা উচিত বলে অনেকে মনে করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাঠ পর্যায়ে কৃষি অফিসার খ্যাত বেশ কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএওও) বলেন, আমাদের বিশ্বাস- করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটিকে ছুটি হিসেবে ভোগ না করে, বরং নিজের জীবনের ঝুঁকি নিয়ে কৃষকদের সাথে কাজ করছি। তাছাড়া বিভিন্ন জেলা-উপজেলা অবরোদ্ধ ঘোষনা হওয়ায় পরিবহনের সুব্যবস্থা না থাকায় অনেকের ১৫ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত পায়ে হেটে হেটে কৃষকদের কাছে পরামর্শ সেবা পৌঁছাতে হচ্ছে। তাদের সকলের বিশ্বাস জীবনের ঝুঁকি নিয়ে মাঠ ময়দানে কাজ করাকে কৃষি বান্ধব সরকার অবশ্যই যথাযথ মূল্যায়ন করবেন।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কালীন মূহুর্তে আমরা সকল স্তরের কৃষি কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় স্বাবাকি কারনেই কৃষিখাত হলো অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এ চালিকা শক্তি সচল রাখতে সরকারি ছুটিতে বাসায় বসে না থেকে আমরা সকলেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছি। তাছাড়া করোনা ভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে এবং কৃষকদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে বোরো ধান কাটা, মাড়াই ও সংরক্ষনে কাজ করার পরামর্শ দিচ্ছেন বলে তিনি জানান।

Exit mobile version