1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম

জুমার দিনে ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইউরো-ভূমধ্যসাগরীয় মানবাধিকার মনিটর বলছে, শুক্রবার গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলা ছিল যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিস্তৃত ও প্রাণঘাতী। রোববার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নতুন করে গণহত্যা ও অবশিষ্ট এলাকা, অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার নীতি গ্রহণের অভিযোগ করেছে।

একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে ১২ ঘণ্টার কম সময়ে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে ১১৫ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

জাবালিয়ার তাল আজ-জাতার এবং বেইত লাহিয়ার আল-সালাতিনে অন্তত ১০টি আবাসিক বাড়িতে বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও ৭৮ জন নিহত হয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার সঙ্গে জ্ঞাত পাঁচ জন ব্যক্তির বরাতে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি এতটাই গুরুত্বের সঙ্গে বিবেচনাধীন যে, ট্রাম্প প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছে।
সুত্র ইত্তেফাক

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com