স্টাফ রিপোর্টার-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল বণিক বলেছেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মায়ের কৃপায় সমাজের সকল অন্যায় অবিচার দুর হবে। অশুভ শক্তির বিনাশ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে শুভ শক্তির জয় হবে। তিনি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার. খাশিলা মাতৃবন্দনা যুব সংঘের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। খাশিলা মাতৃবন্দনা যুব সংঘের সভাপতি সঞ্জয় দে সনজিত এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি কলি তালুকদার আরতি, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক বিজন কুমার দেব। শুরুতে স্বাগত বক্তব্য দেন মাতৃবন্দনা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অমিত দাশ প্রমুখ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক রূপক কান্তি দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য অমিত দেব, শশী কান্ত গোপ,আশুতোষ দাশ,নিকিল পাল,পৌর পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব দ্বিপক কুমার দেব,সদস্য আশীষ দে প্রমুখ
দুপুরে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্ডপ,মহাজনবাড়ি পারিবারিক পূজা মন্ডপ,বাসুদেব বাড়ি দাস সম্প্রদায়ের পূজা মন্ডপ,আনন্দ ময়ী পূজা পরিদর্শন করে রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।