1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

টঙ্গিতে নিহতের সংখ্যা বেড়ে ৩/ বিজিবি মোতায়েন

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহ‌মেদ ও মাওলানা সাদ কান্দল‌ভি অনুসা‌রি‌দের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা যাওয়ার খবর জানিয়েছে পুলিশ। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামার পাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবের সাদপন্থিরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থিরা ময়দানে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়।

সাদপন্থির মি‌ডিয়া সম্বয়ক মোহাম্মদ সা‌য়েম সকাল সা‌ড়ে ৮টায় ব‌লেন, এখন মারামা‌রি হ‌চ্ছে না। এ পর্যন্ত তিনজন মারা গে‌ছে। দুইজনের প‌রিচয় পাওয়া‌ গে‌ছে। জুবায়েরপন্থির লোকজন ময়দা‌নে আটক আছে। সেনাবা‌হিনী‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে।

জুবায়েরপন্থির মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ ব‌লেন, আমা‌দের দুইজন সাথীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ভেতরে অনেক নিহত হ‌য়ে‌ছেন ব‌লে ধারনা করা হ‌চ্ছে। আহত হ‌য়ে‌ছে প্রায় ৫ শতা‌ধিক।

টঙ্গী প‌শ্চিম থানার ওসি ইসকান্দার হা‌বিবুর রহমান ব‌লেন, ময়দা‌নের প‌রি‌স্থি‌তি এখন শান্ত। ময়দান সাদ পন্থি‌দের দখ‌লে আছে।
সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com