1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প, তেহরানের তিরস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায়: সরকার দলীয় চিফ হুইপ অফিস সময়ে পরিবর্তন, সারাদেশে দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায় অন্যকে ক্ষমা করা মুমিনের বৈশিষ্ট্য

ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পাবনার সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থী তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

‎রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া নামক স্থান থেকে জালালপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝায় একটি ট্রাক আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি গাড়িকে বাঁচাতে ব্রেক করতেই ট্রাকটি ভ্যানের ওপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যান চালক নিহত হোন। এঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানের ড্রাইভারসহ তিনজন নিহত ও দুজন চায়ের দোকানে থাকা ব্যক্তি আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। সূত্র-ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com