1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ দল। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ হাসানের।
এদিকে ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কে থাকা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। এছাড়া দলে বড় কোনো চমক নেই।

ওপেনিং পজিশনে আছেন কেবল লিটন আর তানজিদ তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হয়েছে মেহেদি হাসান মিরাজকে।

১৫ সদস্যের দলে পেসার ৫ জন। তারা হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম।
বাংলাদেশের বিশ্বকাপ দল
তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com