Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

থিয়েটার জগন্নাথপুর এর  পূনাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় থিয়েটার জগন্নাথপুর এর পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  রোববার বিকেলে জগন্নাথপুর আর্ট স্কুল মিলনায়তনে সংগঠনের আত্মপ্রকাশ  উপলক্ষে এক আলোচনা সভা থিয়েটার জগন্নাথপুর এর সভাপতি নুর আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মুকিত এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,উপজেলা যুবলীগ সহ সভাপতি  শিক্ষক সাইফুল ইসলাম রিপন , প্রথম আলো পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি  অমিত দেব, উদীচীর সহ সভাপতি জুয়েল দাশ।

 

 

উপস্থিত ছিলেন থিয়েটার জগন্নাথপুর এর সহ সভাপতি রুপম ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠন দেব,সাংগঠনিক সম্পাদক ,রনি রাজ,জুয়েল হোসেন, উপ নাট্য বিষয়ক সম্পাদক প্রিয়া চৌধুরী পম্পা,সহ নাট্য বিষয়ক সম্পাদক বিলাল কৃষ্ণ দাশ,কোষাধ্যক্ষ এম এ নাঈম প্রচার সম্পাদক রাজিব চন্দ,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সাহিত্যিক সম্পাদক সাইদুল ইসলাম সহ সাহিত্য সম্পাদক মাহি রাজ,প্রমুখ সভায় প্রধান অতিথি বিজন কুমার দেব ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন।

 


বক্তারা থিয়েটার জগন্নাথপুরের সফলতা কামনা করে বলেন জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনের নব জাগরণ সৃষ্টিতে থিয়েটার জগন্নাথপুর ভূমিকা রাখবে।

 

Exit mobile version