1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দেবী বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে ৩৭ পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব শেষ

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩৭টি পূজা মন্ডপে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে দেবী বিসর্জন ও বিশ্ব শান্তি কামনায় শান্তিজলগ্রহন ও প্রার্থনার মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শেষ হয়। জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেটে বিকেল ৫ টায় সাতটি মন্ডপের দেবী বিসর্জন করা হয়। এছাড়া কুশিয়ারা নদী,বিবিয়ানা নদী,নষ্টাগঙ্গা নদে দেবী বিসর্জন করা হয়। পারিবারিক পূজা মন্ডপের প্রতিমাগুলোর কয়েকটি তাদের নিজস্ব পুকুর ও নিজ নিজ এলাকার নদীতে বিসর্জন করা হয়। দেবী বিসর্জনকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ,আনসারসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। ৫ দিন ব্যাপী দুর্গোৎসব মন্ডপগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা অর্চনার পাশাপাশি সাংস্কৃতিক নানা আয়োজন ছিল। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা পূজা মন্ডপ পরিদর্শন করেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসমিন খাঁন,জমিয়ত উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম,লেঃ কর্নেল অব সৈয়দ আলী আহমেদ,জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন প্রমুখ জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিজন কুমার দেব জানান,উপজেলার ৩৭টি পূজা মন্ডপের মধ্যে ৩৩ টি মন্ডপে সার্বজনীন ও ৪ টি মন্ডপে পারিবারিকভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে শান্তি শৃঙ্খলা নিবিঘ্নে জগন্নাথপুরে শারদীয় উৎসব উদযাপিত হয়। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান,কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা বিসর্জনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com