1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাই হিরন মিয়ার (৪২) মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর তিন পুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিহতের মেঝো ভাই নিজেদের বিরোধীয় পুকুরে মাছ ধরছিলেন। এসময় বড়ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম তাকে বাধা দেন। এ ঘটনায় তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরন মিয়া বড় ভাইয়ের স্ত্রী রোকসানা বেগমকে কাঠের টুকরো দিয়ে আঘাত করেন। এতে রোকসানা বেগমের মাথা ফেটে যায়। এক পর্যায়ে তিন ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় নিহতের বড়ভাই রিপন মিয়া লোহার শাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে আঘাত করেন। হিরন মিয়া মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় হিরন মিয়া কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ওইদিন (শুক্রবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরিবারের সদস্যরা কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com