1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জনগণের দাবি নিয়ে সংসদের ভেতরে-বাইরে সোচ্চার থাকবে জামায়াত: শফিকুর রহমান ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশিকা জারি জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু ‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুইদিন ব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদ নেতা  নিকিল পাল আর নেই শোক প্রকাশ  শান্তিগঞ্জে মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে কর্মসূচি শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে আদালতের রায়ে নিবন্ধন হারানো এবং পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন।

কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং চলাকালে পরিস্থিতির অবনতি ঘটে। উপস্থিত সাংবাদিকরা সিনিয়র এক সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ করলে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। এ মন্তব্যের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে জামায়াত সমর্থকরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং আকস্মিক হামলা চালান। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার পর তার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত আহত মাহফুজুর রহমান শিশিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সূত্র -যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com