1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ধামাইল দিবস উৎসব উদযাপন

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার::

ধামাইল গানের পুরোধা লোকসংগীতের মহারাজা বৈষ্ণব কবি রাধারমণ দত্ত স্মরণে ২৬ মে ধামাইল দিবস উৎসব উপযাপন করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় লোকসংগীত একাডেমি টুকদিরাই, নিউজ ২৪ অগ্নবিনা সাংস্কৃতিক ও সেবা পরিষদের আয়োজনে চানপুরে ধামাইল দিবস উপলক্ষে এক আলোচনা সভা লোকসংগীত শিল্পী সতীশ চন্দ্র দাস এর সভাপতিত্বে শিমুল পাল ও দিপু মণি দাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ ধামাইল সঙ্গীতশিল্পী কুমকুম চন্দ। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,শিক্ষক,কবি,লেখক ও রাধারমণ গবেষক মোঃ মোশাররফ হোসেন মুছা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুপ্রভা দাস,চিনু চক্রবর্তী প্রমুখ।সভায় বিশিষ্ট ধামাইল সঙ্গীতশিল্পী কুমকুম চন্দকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এদিকে ধামাইল দিবস উপলক্ষে জগন্নাথপুরে ধামাইল গানের শিল্পীদের উদ্যাগে ধামাইল গানের জনক রাধারমণ দত্তের কেশবপুর গ্রামের সমাধি মন্দিরে শ্রদ্ধা নিবেদন ও ধামাইল গানের আয়োজন করা হয়।
দামালি চুনারুঘাট এর সভাপতি বিশিষ্ট আইনজীবী, লেখক ও সংগঠক মোস্তাক বাহার এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কবি লেখক ও রাধারমণ গবেষক মোঃ মোশাররফ হোসেন মুছা,মামুন তালুকদার,হাবিব শিমুল,নিপা দাস,শুভ্র সুত্রধর আর কে বাবু,মলিন্দ্র দাস দিপা দাস প্রমুখ। তাঁরা রাধারমন দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধামাইল গান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com