1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ সংসদে প্রধানমন্ত্রী / বিকল্প শ্রম বাজার সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি দায়ের করেছেন। এই আইনজীবী বলেন, আগামীকাল সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে বলা হয়েছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামি শরিয়তের বিধানের পরিপন্থী। দেশের জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই বিষয়ে রিট দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে স্পর্শকাতর।

রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিটে রুল জারির আরজি রয়েছে। কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা–বহির্ভূত ঘোষণা করা হবে না—এই মর্মে রুল রুল চাওয়া হয়েছে।
সুত্র প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com