1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ Time View
Screenshot

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবরাজ হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ওই যুবক ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর ছেলে।
 পুলিশ ও স্থানীয়রা জানান, ওই যুবক জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে তাঁর নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নাদামপুর পয়েন্ট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে  গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান।
 বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com