1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

পবিত্র হজ আজ

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা  ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক’। অর্থাৎ- ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত  শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ কমপক্ষে ২৫ লাখ হজযাত্রীর সমস্বরে এ উচ্চারণে আজ মুখরিত হচ্ছে পবিত্র আরাফাতের ময়দান। ফজরের নামাজের পর থেকেই হজযাত্রীরা ছুটেছেন আরাফাতের ময়দানে। তাদের মুখে শাশ্বত ওই ‘লাব্বাইক’ ধ্বনি। আরাফাতের এ দিনের আনুষ্ঠানিকতাকে মূল হজ বলা হয়। তবে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে রোববার। গতকাল সোমবার ও রাত হজযাত্রীরা অতিবাহিত করেন পবিত্র মিনায়। সেখানে ইবাদত বন্দেগিতে সময় কাটান তারা। এরপরই মঙ্গলবার ফজরের নামাজের পর যাত্রা শুরু করেছেন আরাফাতের ময়দানে। ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ এবার পবিত্র হজব্রত পালন করছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com