Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাতার বাঁশিওয়ালা []আব্দুল মতিন

 

ও পাতার বাঁশি ওয়ালা
কত দিন হয়ে গেল শুনিনা তোমার সে গান !

ফিরে এসো চুপিসারে,কুয়াশার অভিসারে
উঠোন পেরিয়ে সাথে নিয়ে যাবে উদাসী প্রাণ।।

ফিরে এসো মন চোরা,কোথায় হারালে তোরা
ভরা জোৎস্নায় মিলে করি বটের ছায়ায় স্নান।।

এসো রাতের ভ্রমরা,বেসুরা গ্রহে প্রাণহীন প্রেমে প্রেমে আঁধারে নেমেছে,সুখহীন তারে তারে টান।।

এসো দুষ্টু খেলার সাথী,কাদা মাখা মুখের উৎসবের জলে,ফিরিয়ে আনি খুশির বান।।

ও পাতার বাঁশিওয়ালা
এসো সবুজ রাখাল রাজা,হিজলের ডালে কাঁদে বরষার মাধবী;করচে,বরুনে গায় শান।।

Exit mobile version