Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পিইসি পরীক্ষা হচ্ছে না

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনার প্রাদুর্ভাবের কারণে এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

এদিকে স্কুল-কলেজে আরও ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি শেষে এটি আরও বাড়ানো হতে পারে। নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।

সুত্র-সমকাল

Exit mobile version