জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, এখন পর্যন্ত পৌরসভা বা উপজেলাতে প্রশাসক নিয়োগের কোন সিদ্ধান্ত সরকারের নেই। দ্রুত সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানে নির্বাচন দেওয়া হবে এবং জনগনের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন শুরু করবেন।
বুধবার(২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাঁচার বিলের খালের উপর বীজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত অন্তবর্তী সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে বিগত স্থানীয় সরকার নির্বাচন বাতিল করে দিয়েছে।
শুধু তাই নয়, ওই বাতিলের সাথে দলীয় বা জাতীয় প্রতীকে এসব প্রতিষ্ঠানে যে নির্বাচন হত, সেই পদ্ধতিও বাতিল করে দিয়েছে। সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য ওই অধ্যাদেশে বিধান করা হয়েছে।
প্রতিমন্ত্রী শাহে আালম বলেন, বর্তমান সংসদের প্রথম অধিবেশনে বিগত অন্তবর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ আইন আকারে পাস করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কাজ শুরু করেছে।
ওই সকল অধ্যাদেশের মধ্যে সিটি কর্পোরেশন,জেলা পারিষদ,উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই ৫টি অধ্যাদেশ রয়েছে। যেখানে জাতীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচনের বিধান রয়েছে। এখন যদি সংসদ সদস্যরা অধ্যাদেশগুলো আইন আকারে পাস করেন তবে তা আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রনালয় তখন সেটি আইন আকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে এবং আমরা সঙ্গে সঙ্গে নির্বাচনের পদক্ষেপ নিব।
তিনি আরো বলেন, প্রত্যন্ত চরাঞ্চলে নির্মিয়মান সংযোগ সড়কবিহীন দীর্ঘদিন পড়ে থাকা এই সেতুর বিষয়টি সামাজিক যোগাযাগ মাধ্যম ও গণমাধ্যমে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীর নজরে এসেছে। তাঁদের নির্দেশনায় আমি নির্মাণাধীণ এই সেতু পরিদর্শন করে গেলাম। সংযোগ সড়কের অভাবে সেতুটি বহুদিনেও ব্যবহারযোগ্য হয় নি। ৭ কোটি টাকা ব্যয়ে এপ্রোচ সড়কসহ নির্মিয়মান এই সেতু কার্যকর করতে মন্ত্রনালয় ৭ সদস্যের একটি সরকারি কমিটি করে দিয়েছে যারা আগামী ১৫দিনে মধ্যে সেতুটি জনগণের ও পরিবহন চলাচল উপযোগি করতে কার্যকর পদক্ষেপ নিবে। এ জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী সহ সংশ্লিস্ট মন্ত্রণালয় সহযোগিতা করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী, সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ, সাবেক এমপি আমিনুল ইসলাম প্রমুখ।
সূত্র-কালের কণ্ঠ