1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল জগন্নাথপুর

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার::
ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুরে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে।

আজ সোমবার (৭ এপ্রিল )  যোহরের নামাজের পর পর জগন্নাথপুর পৌরশহরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজায় গণহত্যা বন্ধ ও ভারতে ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে দলের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এরপর উপজেলা জমিয়তে উলামে ইসলাম, উপজেলা

আনঞ্জুমানে তালামিযে ইসলামীয়া, জগন্নাথপুরের  সামাজিক সংগঠন  ফেয়ার ফেইস, স্টুডেন্টস কেয়ার, ইয়াং ষ্টার, মুক্ত সমাজকল্যাণ সংস্থা ও তারুণ্যের রেনেসাঁ জগন্নাথপুরসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়ে উঠে শহর। পরে পৌর কার্যালয়ের সামনে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসী রাষ্ট্র, অবৈধ দখলদার ইসরায়েলবাহিনী ফিলিস্তিনি মুসলানদের ওপর যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতি জাতিসংঘসহ মুসলিম দেশগুলোর নিরব ভূমিকায় আমরা চরম হতাশ। মানবতাবিরোধী ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপি রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com