1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

যখন আকাশে বজ্রপাতের শব্দ শোনা যায়, বিদ্যুৎ চমকায় এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দেয়, তখন মানুষের মনে স্বাভাবিকভাবেই ভয় জাগে। এমন মুহূর্তে আমাদের প্রিয় নবীজি (সা.) আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং বিশেষ দোয়া পাঠ করতেন। তেমনই একটি বিশেষ দোয়া হলো-

اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

উচ্চারণ :
‘আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাদাবিকা, ওয়ালা তুহলিকনা বিআজাবিকা, ওয়া আফিনা ক্বাবলা জালিকা।’

অর্থ :
‘হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করবেন না।
এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন।’

হাদিস : আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) যখন বজ্রপাতের আওয়াজ শুনতেন ও বিদ্যুৎ চমক দেখতে পেতেন তখন এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস নং : ৩৪৫০)
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com