1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার পাপাচার পরিত্যাগ ছাড়া রোজার পূর্ণতা নেই জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপির সঙ্গে ভারতের কোনো চুক্তি হয়েছে এমন দাবিকে অপপ্রচার ও অপকৌশলের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ‘প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন’ এমন অভিযোগের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এটি অপপ্রচার ও অপকৌশলের অংশ।

মাহদী আমিন বলেন, একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন। স্বাভাবিকভাবে তার স্বপক্ষে তিনি কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আর কোন প্রমাণ উপস্থাপন করতে পারবেন তো না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির নূন্যতম কোন বাস্তবতা নাই। নূন্যতম কোন সত্যতা নাই।

তিনি বলেন, বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল। আর যদি উনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়, তাহলে সেটা উনার অজ্ঞতা। আমরা মনে করি, এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার।

মাহদী আমিন বলেন, আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষী বলতে সেটাই বুঝি যে, এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোন অপপ্রচার, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশ পন্থী রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি, সেখানে হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা-এটিকে কেন্দ্র করেই তো বিএনপির রাজনীতি।

ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নামে যদি কেউ কোন টাকা পয়সা দাবি করে, সেটা একেবারে অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং কৃষকের সমৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের যে পরিকল্পনা, ইতিমধ্যে তা দেশব্যাপী আলোচিত হয়েছে, সমাদৃত হয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশআল্লাহ তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে এই কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে। যদি কেউ এই বিষয়ে কোন অসাধু উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অবহিত করবেন এবং অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর স্মরণ হবেন।

দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসংযোগে সমাবেশের অংশ নিতে আজ রাতে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র। তিনি বলেন, সফরের শুরুতে তিনি আজ শনিবার (২৪ জানুয়ারি) রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ‘ইউথ পলিসি টকে’ অংশ নেবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মত বিনিময় করবেন। তরুণ-তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন।

এরপর তিনি চট্টগ্রাম পোলগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী দিকবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাজলমাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। দিনভর কর্মসূচি শেষে তারেক রহমান ঢাকা গুলশানে তার নিজস্ব বাসভবনে রাতের বেলা পৌঁছাবেন। সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ উনার সফরসঙ্গী হবেন। সূত্র-দেশ রূপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com