1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত ফিতরা কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে এ বছর ফিতরা দিতে হবে? ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ লটারি বাতিল/ স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক তরুণকে প্রকাশ্যে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী। এ ঘটনায় সোমবার রাতে নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে। আহত মুন্নার বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জনবহুল সড়কে গাড়ি চলছে, পথচারারীরাও হাঁটছেন, এমন একটি সড়কে ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে রোববার রাতে মুন্নাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় এমসি শুভ, মামুন, রানা, শামীম ও মোবারকের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাহফুজুল হক বলেন, মুন্নার ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডে। মুন্না বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সবসময় স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন। ঘটনা তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com