1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

বিএনপি ভোটে নয় বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়:পরিকল্পনামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপির জনগণের প্রতি আস্হা নেই তাই তারা বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। তারা ক্ষমতায় যেতে জনরায়ের প্রতি আস্হা হারিয়ে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও শুরু করেছে। পৃথিবীর কোন দেশে নির্বাচনে অংশ না নিয়ে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতে এসব জ্বালাও পোড়াও করে না। তিনি বলেন, বিএনপি জনগণের কাছে ভোটের জন্য না গিয়ে আমেরিকা,লন্ডনে গিয়ে ক্ষমতায় বসানোর জন্য কান্নাকাটি করে। এতে কোন লাভ হবে না।
তিনি আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ষড়পল্লী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ সভায় পরিকল্পনা মন্ত্রী আরও বলেন আওয়ামী লীগ গত ১৫ বছরে গ্রাম গঞ্জে
উন্নয়নের ঢেউ সৃষ্টি করেছে উন্নয়নের ঢেউ ধরে রাখতে আবারও আওয়ামী লীগ কে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com