স্টাফ রিপোর্টার-বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।
রবিবার বিকালে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির এর উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম খান ও আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ এবং আহবায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্নার – সঞ্চালনায় আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির নতুন সদস্য হতে হলে আগে আবেদন করতে হবে। যাচাই বাছাইয়ের পর আবেদনকারী সদস্য ফরম পূরণ করতে পারবেন। বিএনপি অন্য রাজনৈতিক দলের মতো নয় যে পকেট থেকে টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়া যায়। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁ’দা’বাজ ও ফ্যা’সি’বা’দের দো’সর স্থান পাবে না।
এম কয়ছর আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে দেয়। আর আমরা (বিএনপি) সত্য কে একবার বলে মনে করি আমাদের দ্বায়িত্ব শেষ।
দেশবাসী দেখছে কারা চাঁ’দা’বা’জির সাথে জড়িত। পুলিশ কাকে গ্রে’ফ’তার করছে তা প্রকাশ্যে এসেছে। এরা কেবল একজন দুজন নয় সারা দেশে চাঁ’দা’বা’জির সাথে যুক্ত। এ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।
আলোচনা সভায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এডভোকেট আব্দুল হক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির এম. এ মুকিত।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মোনাজ্জির আহমদ সুজন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল খাঁন টুনু, উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফুর রহমান চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন,জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহবায়ক রাসেল বক্স,জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শামীমা আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,ইউনিয়ন বিএনপি নেতা ফারুক আহমেদ,ফখরুল ইসলাম,এনামুল হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি,আব্দুল মালেক খান,সহসভাপতি শামসুল ইসলাম সুরুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মাখজুল ইসলাম খান , স্বেচ্ছাসেবক দলনেতা টিপু, জামাল আহমদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমদ, সুমন আহমেদ,কুরআন তেলাওয়াত ইউনিয়ন ছাত্রদল নেতা রেজন আহমদ আহমদ প্রমুখ।