1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিপদগ্রস্তকে সাহায্য করার সওয়াব

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা অনেক সওয়াবের কাজ। ইসলাম মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কথা বলে। কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করা ইমানের দাবি। এক হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘মুসলমানগণ পরস্পর ভাই ভাই। কেউ কারও প্রতি জুলুম করে না এবং শত্রুর কাছে হস্তান্তর করে না।
যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট লাঘব করবে, আল্লাহ তার কিয়ামতের দিনের একটি কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষত্রুটি গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষত্রুটিও গোপন রাখবেন।’ (আবু দাউদ: ৪৮৯৩)

অন্য হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘একদিন পথে এক ব্যক্তির খুবই তৃষ্ণা পেয়েছিল। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নামল এবং পানি পান করে উঠে এল। তখন দেখতে পেল, একটি কুকুর তৃষ্ণার জ্বালায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে এবং তৃষ্ণা মেটাতে কাদামাটি খাচ্ছে।

তখন লোকটি মনে মনে বলল, আমার যেমন ভীষণ তৃষ্ণা পেয়েছিল, এ কুকুরেরও ঠিক তেমনি তৃষ্ণা পেয়েছে। সে কূপে নেমে চামড়ার মোজা ভরে পানি নিয়ে এল এবং কুকুরকে পান করাল। ফলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে মাফ করে দিলেন।’ সাহাবিগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, গবাদিপশুর ক্ষেত্রেও কি আমাদের জন্য প্রতিদান রয়েছে?’ উত্তরে তিনি বললেন, ‘প্রতিটি প্রাণীতেই সওয়াব রয়েছে।’ (বুখারি: ২৪৬৬)

সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com