1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:

বিমান বিধ্বস্ত / হাসপাতালে ভর্তি রোগী ও নিহতদের তালিকা প্রকাশ করল সরকার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রোগী ও নিহতদের সংখ্যা ও নামের তালিকা প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে এ তালিকা।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর ৬টি হাসপাতালে মোট ২৯ জন নিহত এবং ৫৭ জন দগ্ধ হয়ে ভর্তি আছেন। এর মধ্যে—

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: এখানে ৪৫ জন ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ১১ জন মারা গেছেন।
সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH): ১১ জন ভর্তি হলেও এখানে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ১৫ জন।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন ভর্তি হয়েছিলেন, তবে কেউ মারা যাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: এখানে কেউ ভর্তি হননি, তবে ১ জনের মৃত্যু হয়েছে।
লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: এই হাসপাতালে কেউ ভর্তি হননি, কিন্তু ১ জন (অজ্ঞাত) মারা গেছেন।
ইউনাইটেড হাসপাতাল লিমিটেড: এখানেও কেউ ভর্তি হননি, তবে ১ জনকে মৃত দেখানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত শিক্ষার্থীসহ নিহত ২৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীসহ চিকিৎসাধীন আছেন ৬৯ জন। এর মধ্যে আইসিইউতে ১২ জন। পরিচয় মেলেনি ৬টি লাশের।

নিহত ও ভর্তি রোগীদের তালিকা

বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রোগীদের তালিকা।

সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com